আমরা মানুষ, বিবর্তনের সবচেয়ে সফল জীব। একটা ছাগল বা গরু বা মুরগি বা খেঁকশেয়াল থেকে আমরা আলাদা, যদিও উভয়ের পরিণতি বিনাশ। একটা ছাগল, জন্ম-খাদ্যগ্রহন-প্রক্ষালন-প্রজনন এই সুনির্দিষ্ট ছকে বাঁধা। এর চেয়ে বেশি কিছু ছাগলের কাছে আশাও করার নেই। কিন্তু শ্রেষ্ঠ জীব হয়ে মানুষের শুধুমাত্র ছাগলের চক্র সম্পন্ন করলে চলে না, মানুষ হিসেবে কিছু উঁচুদরের আবেগীয় কাজও করতে হয়।
উদাহরণ স্বরূপ, পৃথিবীকে আরো মানবিক করে তোলার মতো উঁচুদরে আবেগীয় কাজটা করার দায়িত্ব মানুষের, ছাগল, ক্যাঙ্গারু বা গুঁইসাপের নয়।
কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা স্বীকার করেনা।
চোখ কান বুজে পড়োশোনা করে
স্কয়ার স্যালারির একটা কর্পোরেট জব আর বিপাসা বসু মার্কা একটা বউ অথবা হাই সলভেন্ট একটা ভাতারপাওয়াই জীবনের একমাত্র এবং কেবল একমাত্র উদ্দেশ্য মনে করে অনেকে।
বুদ্ধিমান পাঠক! আমাকে কী এনজিও এনজিও মনে হচ্ছে ?
উহু। আমি মোটেও প্রচলিত এনজিও পদ্ধতিতে বিশ্বাসি নয়। কারণ,
প্রচলিত এনজিও গুলোর সমস্যা হচ্ছে:
- তারা দারিদ্র নিয়ে চমত্কার ব্যাবসা করে
- তাদের খাঁজনার চেয়ে বাজনা বেশি
অনেক শিবের গীত হয়েছে, এবার সরাসরি ধান ভানা শুরু করা যাক
SHS কী?
SHS এর পূর্ণরূপ: Serving Happiness Simply
সহজ বাংলায়